sliderস্থানিয়

ঘিওরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২, আহত ১

ঘিওর প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ঘিওর নদীর ওপর নতুন ব্রিজের উত্তর পাশের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—টাঙ্গাইলের নাগরপুর থানার চাষাভাদ্রা এলাকার ময়নাল মন্ডলের ছেলে সুজন (২৪) ও ধুপরিয়া এলাকার বাবুলের ছেলে সোহান (২৩)। আহত হয়েছেন টেংরি পাড়া এলাকার জাকিরের ছেলে মারুফ (২৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ঢালে পড়ে যায়। এতে গুরুতর আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক সুজন ও সোহানকে মৃত ঘোষণা করেন।

ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) মো. কোহিনূর মিয়া বলেন, দুর্ঘটনায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button