slider

ঘিওরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ঘিওর, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওরে বিদ্যালয়ের অনুষ্ঠান আয়োাজক কমিটির বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার তেরশ্রী কালী নারায়ন ইনস্টিটিউশনের সামনে ঘিওর -দৌলতপুর সড়কে এ মানববন্ধনে অংশ নেন প্রায় তিন শতাধিক প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা দাবি করেন তেরশ্রী কালী নারায়ণ ইনস্টিটিউশন বিদ্যালয়ের শতবর্ষি অনুষ্ঠানের রেজিস্ট্রেশন ফি ও র‌্যাফেল ড্র বিক্রির প্রায় লাখ লাখ টাকা আত্মসাৎ করেছে আয়োজক কমিটি।

মানববন্ধনে বক্তব্য দেন পয়লা ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জালাল, ছাত্রলীগের সাবেক সভাপতি আমিরুল ইসলাম অভি, শামসুল হক, আবুল বাশার, বজলু হক, কৃষকলীগ নেতা আমজাদ হোসেন মানিক ঠাকুর প্রমুখ।

উল্লেখ্য গত ২৭ ও ২৮ শে জানুয়ারি দুই দিনব্যাপী তেরশ্রী কালীনারায়ন বিদ্যালয়োর শত বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের আয়োাজক কমিটির বিরুদ্ধে নানা অনিয়ম, অসঙ্গতি এবং অর্থ আত্মসাতের অভিযোগ আনেন প্রাক্তন শিক্ষার্থীদের একাংশ। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগও দায়োর হয়োছে। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল স্থানীয়বাজার প্রদক্ষিণ করেন।

বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধনে অংশগ্রহণকারীরা ঘটনার সুষ্ঠু প্রমাণ এবং আত্মসাৎকৃত অর্থ ফেরত না দিলে ভবিষ্যতে আরো বড় কর্মসূচির হুঁশিয়ারি দেন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button