ঘিওরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

মানিকগঞ্জ পশ্চিমাঞ্চল প্রতিনিধি, সোহেল রানা : মানিকগঞ্জের ঘিওরে সারা দেশের ন্যায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারি আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭ টার সময় শহীদ মিনার ও মুক্তিযোদ্ধা নাম ফলকে পুস্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৭:১৫ মিনিটে মুক্তিযোদ্ধাদে কবর জিয়ারত ও র্যালী করা হয়। র্যালী শেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বীর শহীদদের স্মরণে ঘিওর কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ শেষে ঘিওর ডিএন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল থেকে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষাথীদের ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে ঘিওর ডিএন পাইলট উচ্চ বিদ্যালয় প্রথম স্থান লাভ করে। দ্বিতীয় স্থান লাভ করে ঘিওর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। তৃতীয় স্থান লাভ করে ঘিওর শাহীন মেধা সিঁড়ি স্কুল। কুসকাওয়াজ শেষে নবাব সিরাজদ্দৌলা মঞ্চে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারদের সম্বোর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে মাস ব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ও ডিসপ্লে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ হামিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান হাবিব। এ সময় উপস্থিত ছিলেন রেডিও এন্ড টেলিভিশনের ফারমার আরর্টিস্ট সাবিনা ইয়াছমিন (সীমা ইসলাম), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা ও ইশতিয়াক আহমেদ শামীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোহছেন উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কে.এম সিদ্দীক আলী সহ অন্যান্য মুক্তিযোদ্ধাগণ। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব, ঘিওর ডিএন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান শিকদার, ঘিওর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী খান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আঃ আলীম মিন্টু, ঘিওর ইউপি চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুল, উপজেলা যুবলীগের আহ্ববায়ক বাবুল বেপারী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ ছানোয়ার হোসেন সহ বিভিন্ন শ্রেণী পেশার রাজনৈতক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের লোকজন।




