ঘিওরে বড়পর্দায় খেলা । আনন্দ-বেদনার উপাখ্যান

আব্দুর রাজ্জাক,ঘিওর, মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওরে বড় পর্দায় খেলা দেখানোর আয়োজন করা হয়েছে। এতে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। আনন্দ আর হৈ হুল্লোড়ে কেটে গেছে সারাটি রাত।
শুক্রবার রাতে ফুটবল জগতের দুই কিংবদন্তী দল ব্রাজিল ও আর্জেন্টিনার আলাদা আলাদা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
সরজমিন দেখা গেছে, বড়পর্দায় দর্শক সারিতে কম করে হলেও অর্ধ সহস্রাধিক দর্শক। পাশেই চলছে মুখরোচক সবজি ও মুরগির গোস্ত দিয়ে খিচুড়ি রান্নার মহা আয়োজন। দর্শক সারির পেছনে বসেছে কয়েকটি চা-পানের দোকান।মনোরম ও আনন্দঘন পরিবেশে খেলা দেখার সুযোগ করে দেয় ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামের তরুন ও যুব সমাজ।
এসময় উপস্থিত ছিলেন, ঘিওর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদের সাবেক সদস্য জোৎস্নায়ারা শিমু, ঘিওর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিপ্লব কুমার সাহা তুফান, সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক মোঃ সাজ্জাদ হোসেন, ব্যবসায়ী মোঃ হেলাল উদ্দিন, কোরবান আলী খান, বানিয়াজুরী উত্তর বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ লোকমান মোল্লা, বানিয়াজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি রোজিনা আক্তার, বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ জাতীয় ক্রিকেট দলের সদস্য শাহরিয়ার শুভ, শিক্ষক মোঃ রুহুল আমিন, রমজান আলী, আয়োজক কমিটির অন্যতম সদস্য মোঃ শিপন মিয়া, মোঃ কবির খান, রাজু, সুজন, আরিফ, সৈকত, নীপা আক্তার, আঙ্গুরী বেগম, মিতু, নাসরিন আক্তার, ছোহা, রিমি, রবিউলসহ এলাকার আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামতি ফুটবল দর্শকরা।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব বলেন, অনেক মানুষ একসঙ্গে মিলে খেলা দেখলে ভালবাসা বেড়ে যায়। উভয় দলের সমর্থকদের মধ্যে পুরাতন মজার খুনসুটির সম্পর্ক জমে উঠে। উপভোগ্য হয় ম্যাচটিও। শান্তিপূর্ণ পরিবেশে খেলা দেখার অনুরোধ জানিয়ে আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।
উল্লেখ্য, বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে, গত শুক্রবারের ম্যাচ দুটি দেখার জন্য উপজেলার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে কম করে হলেও ২০ জায়গায় বড় পর্দায় খেলা দেখানো হয়েছে।



