slider

ঘিওরে বাউল মেলা শুরু

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওরে ২৭ তম বার্ষিক ওরশ মোবারক ও বাউল মেলা শুরু হয়েছে। উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের জাবরা আধ্যাতিক সাধক সন্টু শাহী পাগলের আঙিনায় খালা পাগলীর মেলা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার
সন্ধ্যায় ওরশ উপলক্ষ্যে মিলাদ মাহফিল ও শিন্নী বিতরন করা হয়। এরপর পরিবেশিত হয় ধর্মীয় ও ভাব বৈঠকী সংগীত। এসময় উপস্থিত ছিলেন, মাজার কমিটির প্রধান খাদেম সন্টু শাহী পাগল, কমিটির সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম তুহীন, জাহাঙ্গীর আলম, মো: লিটন মিয়া, টিটু দাস, মো: আজিম মিয়া, আশিক আহমেদ রুবেল, সাইদুর রহমান প্রমুখ। ৯দিন ব্যাপি এই বাউল মেলা শেষ হবে আগামী ৩০ অক্টোবর। অনুষ্ঠানের মধ্যে দেশ সেরা শিল্পীদের পরিবেশনায় রয়েছে বাউল গান, বিচার গান ও সামাজিক নাট্যানুষ্ঠান। এই মেলাকে ঘিরে আশেপাশের মানুষের মাঝে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। মেলার আঙিনা জুড়ে বসেছে হরেক রকমের দোকানপাট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button