Uncategorized

ঘিওরে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: ঘিওর উপজেলা বানিয়াজুরী ইউনিয়নের বন্যার্ত ২০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার বানিয়াজুরী বারাঠা ক্লাবের উদ্যোগে এ ত্রাণ বিতরণ করা হয়।
সংঘের সভাপতি গোলাম দস্তগীর রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাবেক উপজেলা চেয়ারম্যান আফজাল হোসেন খান জকি, ভাইস চেয়ারম্যান মোঃ ফজর আল, বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান আবুল কাসেম চতু, ইউপি সদস্য আইযুব খান, গোলাম রব্বানী বুলবুল, আহমেদ ইব্রাহিম যিশু, সংঘের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন তপু, গোলাম মুক্তাদির, ধর্মীয় সম্পাদক আবু দাউদ, সাংস্কৃতিক সম্পাদক আতাউর রহমান পান্না, প্রচার সম্পাদক কৌশিক চক্রবর্তী প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button