slider

ঘিওরে ফায়ার সার্ভিসের আলোচনা সভা ও মহড়া

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ:‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের ঘিওর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হযেছে।
মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে পতাকা উত্তোলনের মাধ্যমে এর উদ্বোধন করা হয়। এরপর আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান।
বক্তব্য রাখেন, মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক ্ মোঃ শরীফুল ইসলাম, ঘিওর থানার ওসি মোঃ আমিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল আলীম মিন্টু, ঘিওর ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মোঃ সেলিম হাওলাদার প্রমুখ।
আলোচনা সভা শেষে অগ্নি নির্বাপক উদ্ধার সাজসরঞ্জাম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ফায়ার সার্ভিস সদস্যরা। পরে এ উপলক্ষে বর্ণাঢ্য মহড়া প্রদর্শন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button