Uncategorized

ঘিওরে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নজিস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলা চত্বরে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার ত্রান ও দূর্যোগ মন্ত্রণালয়ের অধিনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে অসহায় দরিদ্র ও দূর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহবুবা আইরিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খন্দকার লিয়াকত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আঃ হান্নান, বানিয়াজুরী ইউ.পি চেয়ারম্যান আবুল কাশেম চতু, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ মশিউর রহমান রশিদ, ঘিওর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাম প্রসাদ সরকার দীপু, দপ্তর সম্পাদক মোঃ শফি আলম, আওয়ামী লীগ নেতা গৌরাঙ্গ কুমার ঘোষ, মোঃ সালাউদ্দিন সজল প্রমুখ। উপজেলার বিভিন্ন এলাকার ৭০টি পরিবারের মাঝে অসহায় দরিদ্র প্রতিটি পরিবারকে ৫ কেজি চাউল, ১ লিটার তেল, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ১ কেজি ডাউল, ১ কেজি চিরা, হাফ কেজি মুড়ি, ১ ডজন মোমবাতি, ২ প্যাকেট দিয়াশলাই ইত্যাদি বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button