slider

ঘিওরে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : মানিগঞ্জের ঘিওরে মুল্যতালিকা না টাঙানো এবং প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির দায়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। রবিবার সন্ধ্যায় বাজার তদারকি অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হামিদুর রহমান।
জানা যায়, ভোক্তাদের ন্যায্য মূল্যে পন্য প্রাপ্তি চাহিদা নিশ্চিত করতে বাজার তদারকির বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ঘিওর বাজারে মুল্য তালিকা না রাখার দায়ে ফজল স্টোরকে পাঁচ হাজার টাকা, আর প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির দায়ে বিশ্বনাথ ও মামুন নামের চাউল বিক্রেতাদ্বয়কে তিন হাজার টাকা করে মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরবর্তীতে ভোক্তাদের নিকট থেকে ন্যায্য মূল্য নেওয়া ও দাম প্রদর্শন করার জন্য তাদের সতর্ক করে দেওয়া হয়। অভিযানে সহায়তা করেন ঘিওর থানা পুলিশ।
জনস্বার্থে এই কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button