slider

ঘিওরে জাসদ কার্যালয় উদ্বোধন

আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ) : জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ঘিওর উপজেলা শাখার কার্যালয় উদ্বোধন হয়েছে। উদ্বোধন শেষে বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ শনিবার সন্ধ্যায় ঘিওর উপজেলা পরিষদের সামনে জমির উদ্দিন খান মার্কেটে দলীয় কার্যালয় উদ্বোধন করেন জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান জকি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাসদের ঘিওর উপজেলা সভাপতি শামসুল আলম খান, উপজেলা সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত ময়না, জেলা জাসদের সদস্য আবুল হাশেম প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button