slider

ঘিওরে অবৈধ মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান

ঘিওর, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বৈধ মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

আজ রবিবার বিকেলে উপজেলার গাংডুবি, দিয়াইল, নালী এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান।

এসময় দুটি ড্রেজার মেশিন ধ্বংস ও মাটি উত্তোলনে ব্যবহৃত দুই হাজার ফিট পাইপ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও পুখুরিয়া এলাকায় ফসলী জমি থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধের কঠোর হুঁশিয়ারি দেয় প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিদুর রহমান বলেন, ড্রেজার মেশিনের সাহায্যে অবৈধভাবে মাটি, বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button