বিনোদন

ঘরবন্দী দিশা কার পক্ষ নিলেন

পুরো ভারতে চলছে লকডাউন। এই সময়ে বলিউড নায়িকা দিশা পাটানিও ঘরবন্দী সময় পার করছেন। লকডাউন হওয়ার আগে ‘রাধে’ ছবির শুটিং করছিলেন দিশা পাটানি। সালমান খান ছাড়াও সে ছবিতে জ্যাকি শ্রফ আছেন। টাইগার শ্রফ আর দিশা যে সম্পর্কে রয়েছেন, সে কথা সকলেরই জানা। তাই জ্যাকির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন সেই প্রশ্ন রাখা হয়েছিল দিশার কাছে। নায়িকার জবাব, ‘টাইগারের চেয়ে উনি অনেক বেশি কুল। ওর মধ্যে একটা সোয়্যাগ রয়েছে।’ তবে বাবা-ছেলের তুলনা করতে চান না দিশা। বললেন, ‘দু’জনে আলাদা মানুষ। জেনারেশন গ্যাপ হলে যেটুকু তফাত হয়, সেটুকুই। যেমন আমার বাবা আর আমার মধ্যে রয়েছে।’
ঘরবন্দী অবস্থায় অবশ্য টাইগারের সঙ্গে দেখা হচ্ছে না দিশার। তাই নায়িকা এখন সুপারহিরো মুভি দেখতেই বেশি ব্যস্ত। এই ধরনের ছবি তার ভারী পছন্দের। তাই বোধ হয় অ্যাকশন ড্রামাতে আইক্যান্ডি চরিত্রেই বেশি দেখা যায় তাকে। দিশার মতে, সুপারহিরো মুভির কাল্পনিক দুনিয়ার মতো যদি তার জগৎ হতো, তা হলে মন্দ হতো না। কোয়ারান্টাইন অবস্থায় অন্যান্যদের মতো দিশাও নানা চিন্তায় রত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button