উপমহাদেশশিরোনাম

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাড়ি ধস : ভারতে ১০ জন নিহত

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ জনের প্রাণহানি ঘটেছে। এ সময় আরো অন্তত ১৫ জন আহত হয়েছেন। বিস্ফোরণে দোতলা একটি ভবন ধসে যাওয়ায় তার নিচে অনেকে নিখোঁজ রয়েছেন বলে শঙ্কা স্থানীয়দের।
আজ ১৪ অক্টোবর, সোমবার প্রদেশের মউ জেলার মোহম্মাদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসনের বরাতে এ সংবাদ জানিয়েছে আনন্দবাজার।
এতে বলা হয়, সোমবার সকালে মোহাম্মদাবাদের দোতলা ওই বাড়িটিতে বিকট শব্দে বিস্ফোরিত হয় গ্যাস সিলিন্ডার। এতে পুরো বাড়িটি ধসে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
তবে এটি নিছক কোনও দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে, তা খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ। বাড়িটিতে কারা কারা থাকতেন তা-ও জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এ হতাহতের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি আহতদের চিকিৎসায় যাতে কোনও ত্রুটি না হয়, সেজন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button