খেলা

গ্যালারিতে ছুটে গেলেন ফুটবলার, দিলেন বিয়ের প্রস্তাব

গোল করার পর সবাই যখন উল্লাস করছেন গোলদাতা তখন ছুটে যাচ্ছেন গ্যালারিতে। ছুটতে ছুটতে গ্যালারিতে গিয়ে হাজির হলেন এক মেয়ে কাছে। সবার সামনেই দিয়ে দিলেন বিয়ের প্রস্তাব।
সেই মেয়েকে হাতে করে নিয়ে আসা রিং পরিয়ে দেন সেই ফুটবলার। এভাবেই গোল দিয়ে নিজের জীবনসঙ্গীনীকে পাকাপোক্ত করে ফেললেন তিনি। গত ২৯ অক্টোবরে সামাজিক মাধ্যম টুইটারে ভাইরাল একটি ভিডিওতে এমনটাই দেখা গেল।
ফুটবল মাঠে এই এক অভিনব ঘটনাটি ঘটিয়েছেন ভেনেজুয়েলার স্ট্রাইকার এডুয়ার্দো বেল্লো। চিলিয়ান প্রিমিয়ার লিগে সিডি অ্যান্তোফাগাস্তা নামক দলের হয়ে খেলেন তিনি।
প্রতিপক্ষ চিলর এভার্টনের বিরুদ্ধে ম্যাচ শুরুর দুই মিনিটের মাথায় গোলটি করেন তিনি। আর তার পরেই এভাবে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন এই ফুটবলার।
ভিডিওতে দেখা গেছে, এডুয়ার্দো বেল্লো এই নাটকীয় প্রস্তাবের সময় গোটা গ্যালারি হাততালি দিচ্ছে ও তাকে অভিনন্দন জানাচ্ছে। এ হাততালি যে শুধু বেল্লোর মাঠের গোলের জন্য নয়, বেল্লোর গ্যালারির গোলের জন্য।
সূত্র : এনডিটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button