slider
গৌরীপুর প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও পুরস্কার বিতরণ

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: ১৭ মার্চ রোববার দাউদকান্দি গৌরীপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। স্কুলের সভাপতি ও গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। গৌরীপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামছুল আলমের সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জন্ম দিন উপলক্ষে পৃথক কর্মসূচী করেছে কর্তৃপক্ষ। দুটি অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।




