বিনোদন

গৌতমের সঙ্গে একান্ত মুহূর্তে ধরা পড়লেন কাজল আগরওয়াল

গত ৩০ অক্টোবর ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন দক্ষিণী অভিনেত্রী কাজল আগরওয়াল। বিয়ের পর হায়দরাবাদে একটি রিসেপশন পার্টিও দিয়েছিলেন কাজল-গৌতম। এই মুহূর্তে স্বামীর সঙ্গে মধুচন্দ্রিমা কাটাতে মালদ্বীপে রয়েছেন অভিনেত্রী।
মালদ্বীপের সৈকতে একান্ত মুহূর্তে ধরা পড়েছেন কাজল আগরওয়াল। বেশ কিছু ছবি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। মালদ্বীপের সৈকতে ব্যাকলেস লাল ম্যাক্সি ড্রেসে দেখা গেল কাজল আগরওয়ালকে।
কাজল আগরওয়াল নিজেই হবু বর গৌতমের সঙ্গে অনুরাগীদের আলাপ করিয়েছিলেন। জানা যাচ্ছে, কাজল আগরওয়ালের স্বামী গৌতম একজন ব্যবসায়ী, ইন্টিরিওর ডিজাইনার, ই-কমার্স প্ল্যাটফর্ম ডিসার্ন লিভিংয়ের মালিক।
প্রসঙ্গত, কাজল আগরওয়ালের বিয়ের ঠিক পরপরই ছিল করওয়া চৌথ। ৪ নভেম্বর স্বামী গৌতমের সঙ্গে মিলে করওয়া চৌথের ব্রতও পালন করেন তিনি।
মধুচন্দ্রিমা কাটানোর এই ছবিতে কাজলের পায়ে এখনো শোভা পাচ্ছে বিয়ের মেহেদি। তার সঙ্গে রয়েছে একটি বেতের ব্যাগ, টুপি ও চশমা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button