
ভারতের গোয়ার বিভিন্ন হোটেল, সমুদ্র সৈকত এবং ইয়োগা সেন্টারে যে শিশুরা প্রায়ই যৌন নিপীড়কদের কবলে পড়ে তার মধ্যে ৪২ শতাংশ বাংলাদেশি! সেজ পাবলিকেশন্সের একটি গবেষণার বরাত দিয়ে এই খবর দিয়েছে ভারতের বেসরকারি সংবাদ সংস্থা আইএএনএস।
গোয়ার পর্যটন ব্যবসা ঘিরে শিশুদের কীভাবে ব্যবহার করা হচ্ছে, এ বিষয়ে জানতে গবেষণাটি করা হয়।
গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন ভিএম সালগাওকার কলেজ অফ লয়ের অধ্যাপক রঞ্জনা ফেরো। তিনি সংবাদমাধ্যমটিকে বলেন, ‘হোটেল, ভাড়া বাসায় শিশুদের প্রায়ই সরবরাহ করা হয়। এমন জায়গায় কর্তৃপক্ষের নজর দেয়া কঠিন। ইয়োগার জন্য গোয়া খুব জনপ্রিয়। এসব জায়গায় আবার শিশুরা ঝুঁকিপূর্ণ।’
প্রতিবেদনে বলা হয়েছে, এই গবেষণায় প্রায় ২০০ জন ভুক্তভোগী অংশ নেয়। সেখানে দেখা গেছে, ৪২ শতাংশ অপ্রাপ্ত বয়স্ক বাংলাদেশের, ২৮ শতাংশ থাইল্যান্ডের এবং ২৫.৫ শতাংশ নেপালের, ১৬ শতাংশ উজবেকিস্তানের।
রঞ্জনা ফেরো জানান, ভুক্তভোগীদের ব্যবহার করতে নানা কৌশলে প্রাপ্ত বয়স্ক প্রমাণের জন্য আধার কার্ড, ভোটার কার্ড এবং বিয়ের সার্টিফিকেট দেখানো হয়। দেশ রূপান্তর




