গোয়াইনঘাটের ইউএনও’র বাহারি ঈদ উপহার ব্যাখ্যা চেয়েছেন মন্ত্রী

মোঃ মাহবুব আলম চৌধুরী জীবন : ৩৬ লাখ ৪৯ হাজার টাকার ঈদ উপহার বিতরণ করে সমালোচনার মুখে বেশ বেকায়দায় রয়েছেন গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান ৷
গোয়াইনঘাটের বিভিন্ন পর্যটন স্পটের চাঁদা বা ফি’র টাকায় স্থানীয় নেতাবর্গ সহ লোকজনকে ম্যানেজ করতেই ‘ঈদ উপঢৌকন’ লেখা সম্বলিত ১ হাজার পাঞ্জাবি বিতরণ করেন তিনি নিজে এবং তার নিয়োগকৃত লোকজন দিয়ে ৷
শ্রেণিবিদ্বেষ অনুযায়ী কয়েকজনকে তার সিএ ফোন করে উপহার নেয়ার অনুরোধ করেন। তবে ইউএনও’র এই উপহার প্রত্যাখান করে তা ফিরিয়ে দিয়েছেন একজন আওয়ামী লীগ নেতা ও ২ জন ইউপি চেয়ারম্যান। দুই চেয়ারম্যান হলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল ও উপজেলা আওয়ামী লীগ নেতা ডৌবাড়ির চেয়ারম্যান নিজাম উদ্দিন।
সবাইকে ম্যানেজ করতে লাল কালারের আড়ং ব্র্যান্ডের এই এক হাজার পাঞ্জাবী রমজানের মাঝামাঝি সময়ে অর্ডার করেন বিতর্কিত এই ইউএনও তাহমিলুর রহমান।

গত ২৫ রমজান সিলেটের আড়ং হতে তার সিএ এবং গাড়ি ড্রাইভার পাঞ্জাবী সংগ্রহ করেন। ৩,৬৪৯/= টাকা দামের প্রতিটি পাঞ্জাবী আকর্ষণীয় ও কারুকাজ সম্বলিত বলে জানিয়েছেন আড়ংয়ের একজন কর্মকর্তা।
এসব নিয়ে অনেক ফেসবুকেসহ ভিন্ন ভিন্ন কঠিন থেকে কঠিনতর সমালোচনা করছে নেটিজনরা এবং গোয়াইনঘাটের সর্ব মহল সহ উপজেলার সর্বস্তরের মানুষের মুখে মুখে প্রশ্ন উপজেলা নির্বাহী কর্মকর্তার মাসিক সেলারি কত ? ১০ লাখ,২০ লাখ টাকা যদি মাসিক সেলারি হয়, তবে এত লাখ টাকা খরচ করে উপহার দিতেই পারেন তিনি !!! আর যদি তা না হয় তবে, কোন খাত হতে তিনি টাকা পেলেন তার হিসেব জানার অধিকার রাখে জনগণ।
এসবে বিষয় নিয়ে পতাকা ২৪ স্হানীয় সিলেট ৪ আসনের সাংসদ ও মন্ত্রী ইমরান আহমদ’র সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন আমি ইতি পূর্বে পর্যটন কেন্দ্র থেকে চাঁদা আদায় বন্ধ করে দেওয়া নির্দেশ দিয়ে জবাব জানতে চেয়েছি, এবং ঈদ উপহার দেওয়ার বিষয় একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা এত টাকার ঈদ উপহার দেওয়ার বিষয়ে জানার আগ্রহ আমারও রয়েছে আমি শুনিনি বলে হয়ত অবগত না তবে আজই এসবে স্পষ্ট ব্যাখা জানতে নিয়মনীতি অনুসরণ করে ব্যবস্তা নিচ্ছি বলে আশ্বস্ত করেন।
তৎপর আমাদের পতাকা ২৪ গোয়াইনঘাট প্রতিনিধির সঙ্গে যোগাযোগ মাধ্যম জানতে পারি তিনি এসবের বিব্রত কর্মকাণ্ডের পর্যটন কেন্দ্রের ফি আদায়ের বৈধতা ও স্পষ্ট ব্যাখা চেয়ে বসেছেন স্থানীয় সংসদ সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদের সরকারের মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
গোয়াইনঘাট উপজেলা সচেতন মহল অপেক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান কি ব্যাখাদেন।




