খেলা

গোল উৎসবেই লিগ শেষ করল চ্যাম্পিয়ন বসুন্ধরার মেয়েরা

লিগ শিরোপা নিশ্চিত হয়েছিল আগের ম্যাচেই। বুধবার এফসি উত্তর বঙ্গের বিপক্ষে ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতার। তবে এই আনুষ্ঠানিকতার ম্যাচেও গোল উৎসব করেছে বসুন্ধরা কিংসের মেয়েরা। ম্যাচটা জিতেছে ১৪-১ গোলের বিশাল ব্যবধানে।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে হ্যাটট্রিক পেয়েছেন কিংসের তিন খেলোয়াড়। সর্বাধিক ৫ গোল করেছেন সাবিনা খাতুন। কৃষ্ণা রানী সরকার ও শিউলি আজিম করেছেন ৩টি করে গোল।
এ ছাড়া জোড়া গোল করেছেন সারাবান তহুরা। সিরাত জাহান স্বপ্না করেন একটি গোল। এফসি উত্তর বঙ্গের পক্ষে একমাত্র গোলটি করেন সুলতানা।
১২ ম্যাচের সবগুলো জিতে ৩৬ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল কিংসরা। লিগে ১২ ম্যাচে সর্বাধিক ৩৫ গোল করেছেন সাবিনা খাতুন। হ্যাটট্রিক করেছেন ৮টি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button