sliderস্থানিয়

গোয়াইনঘাটে দুই ব্যাগভর্তি ভারতীয় মদ সহ আটক ১

সিলেট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের তামাবিল পোর্ট এলাকার গেইটলক বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে ১৫ বোতল ভারতীয় অবৈধ মদসহ মো. রাজু (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে তামাবিল পুলিশ ফাঁড়ির সদস্যরা।

গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখ বিকেলে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় তামাবিল পুলিশ ফাঁড়ির এসআই রাজীব কুমার রায়ের নেতৃত্বে এএসআই আব্দুল হামিদসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

এ সময় আটক রাজুর সঙ্গে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে ১৫ বোতল ভারতীয় অবৈধ মদ উদ্ধার করা হয়।

পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানার তক্তাবুনিয়া গ্রামের মাহতাম হাওলাদারের পুত্র মোঃ রাজু (২৮) বর্তমানে রাজু নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ থানার সৈয়দপুর এলাকায় বসবাস করেন।

নলজুড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজীব কুমার রায় বলেন, মাদকের বিরুদ্ধে গোয়াইনঘাট থানার ওসি স্যারের ঘোষিত জিরো টলারেন্স নীতির পাশাপাশি আমার নিয়ন্ত্রণাধীন এলাকাতেও মাদক সেবন ও বিক্রেতাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধী যত বড় প্রভাবশালী বা নেতা হোন না কেন, মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি স্থানীয় নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। নিজ নিজ এলাকার মাদক কারবারীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি সর্বস্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানান। মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মামলা নং-২৯, তারিখ ২৯/১০/২০২৬, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার ২৪(ক) উপধারায় মামলা রুজু করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button