sliderস্থানিয়

গোয়াইনঘাটে ছাত্র জমিয়তের ঈদ পুনর্মিলনী ও কাউন্সিল অনুষ্ঠিত

মুহসিন আহমেদ,গোয়াইনঘাট: ছাত্র জমিয়ত বাংলাদেশ পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের (গোয়াইনঘাট) ঈদ পুনর্মিলনী ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যা ৭টায় সংগঠনের সভাপতি আব্বাস বিন মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ বলেন, এই মাটি ও মানুষের অধিকার আদায়ের জন্য দলমত নির্বিশেষে সবাই খেজুর গাছে ভোট দিন। সিলেট-৪ আসনে তথা জৈন্তা-গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের মানুষ তাদের অধিকার এখন পর্যন্ত স্বাধীনতার পঞ্চাশোর্ধ সময়ে এসেও ফিরে পায়নি, সঠিক নেতৃত্ব দেওয়ার বাছাইয়ের এখনই মোক্ষম সময় এসেছে, এই জনপদের সন্তান এডভোকেট মুহাম্মদ আলীকে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানাই।

আবু তালহা তোফায়েল এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুরাইঘাট মাদ্রাসার শায়খুল হাদীস আব্দুল্লাহ কাসেম, পাঁচপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল্লাহ, গোয়াইনঘাট উপজেলা জমিয়তের যুগ্ম সম্পাদক রফিক আহমদ, উপজেলা যুব জমিয়তের সভাপতি আবুল হাসানাত, ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা মুফিজ, সাধারণ সম্পাদক সালিক আহমদ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার কাসেমী ও হবিবুর রহমান হবি, ছাত্র জমিয়ত বাংলাদেশেরর সমাজ সেবা সম্পাদক আব্দুল্লাহ মাহফুজ, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি ইকরামুল হক জাবের ও সাধারণ সম্পাদক আব্দুস শাকুর, বদরুল ইসলাম, হাফিজ শরিফ ও সাজিদুর রহমান প্রমুখ।

কাউন্সিলে রুহুল আমীনকে সভাপতি ও মুহসিন আহমদকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button