গোবিন্দগঞ্জে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি বিষয়ে প্রস্ততি মূলক সভা অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা হলরুমে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় ভাতাসমূহের Digital payment (G2P) বাস্তবায়নের লক্ষে MIS- এ ডাটা এন্ট্রি ও NID validation বিষয়ে প্রস্ততি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রামকৃষ্ণ বর্মন,পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান সরকার, উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শফিউল আলম মন্ডলের সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি প্রধান বাবলু,সহ সভাপতি কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি সৈয়দ শরিফুল ইসলাম রতন,উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি মোশাহেদ চৌধুরী বাবলু,সাধারন সম্পাদক শরিফুল ইসলাম জর্জ,গুমানীগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস,এম রিপন,শিবপুর ইউপি চেয়ারম্যান ভিপি সেকেন্দার আলী মন্ডল,
নাকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান,ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা,রাখালবুরুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদত হোসেন, কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন,তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, হরিরামপুর ইউপি চেয়ারম্যান সাজাহান আলী সাজু, শালমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আইয়ুব আলী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান,সচিব বৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।




