গোবিন্দগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে বার হাজার লিটার সয়াবিন তৈল উদ্ধার
শাহিন আলম, গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক দুটি অভিযানে ৩০হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
আজ (১৬ই মে) সোমবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক আব্দুস সালামের নেতৃত্বে এক অভিযানে বর্ষা ফার্মিসীতে মেয়াদ উত্তীর্ন ঔষধ রাখায় ১০হাজার টাকা জরিমানা করা হয়।
এর পরে দুপুরে গোবিন্দগঞ্জ পৌর শহরের ইসলামী ব্যাংকের পাশে হাসনা টেডার্সে অভিযান চালিয়ে ১২ হাজার লিটার সয়াবিন তৈল উদ্ধার করা হয়। সয়াবিন মজুদ রাখায় ২০হাজার টাকা জরিমানা করেন। এবং মাইকিং করে পূর্বের দরের মজুদরাখা সয়াবিনগুলি বোতলের গায়ে লেখা মূল্যে বিক্রি করে দেন।
এ অভিযান পরিচালনা শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর,গাইবান্ধার সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এসময় গোবিন্দগঞ্জ থানার এ,এস আই আশাদুল ইসলামসঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।



