Uncategorized

গোবিন্দগঞ্জে খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের ছাতিয়ানচুড়া উপ-প্রকল্পের খাল পূনঃখনন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকালে প্রধান অতিথি হিসাবে ভিডিও কন্ফারেন্সে ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী জননেতা মনোয়ার হোসেন চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসাবে মোবাইল কন্ফারেন্সিং এ বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা আব্দুল লতিফ প্রধান,পৌর মেয়র জননেতা আতাউর রহমান সরকার, এলজিডি গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী আহসান কবির,মাননীয় সংসদ সদস্য’র সমন্বকারী কৃষিবিদ আব্দল্লাহ্ আল হাসান চৌধুরী লিটন,উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি ও কামদিয়া ইউপি চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলুর সভাপতিত্বে মাননীয় সংসদ সদস্য’র পি,এ খাইরুল ইসলাম,বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ডিপটি চৌধুরী,স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button