Uncategorized

গোবিন্দগঞ্জে কামারদহ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত

শাহিন আলম, গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে কামারদহ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর সকালে ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,কামারদহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই তালুকদার, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাজাহান আলী সরকার, উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মন্ডল,সহ সাধারন সম্পাদক মোজাফ্ফর আলী বুলু, জাতীয় শ্রেমিকলীগের কামারদহ ইউনিয়ন শাখার সভাপতি খলিলুর রহমান। এসময় আসছে ৫ জানুয়ারী নির্বাচনকে কেন্দ্রকরে বর্ধিত সভায় একক প্রার্থী হিসাবে শরিফুল ইসলাম রতনকে ঘোষনা করেন নেতা কর্মিবৃন্দ। একক নৌকার মনোনীত প্রার্থী জানায় আমি গত নির্বাচনেও একক প্রার্থী হিসাবে কামারদহ ইউনিয়নে নৌকা মার্কার মনোনিত ছিলাম । এবারও একক প্রার্থী হিসাবে সমর্থন করায় ইউনিয়নের সকল নেতা কর্মিকে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন নির্বাচনে সকল সরয়ন্ত্রকে রুখে দিয়ে আগামী নির্বাচনে নৌকা মার্কাও জয় হবে ইনশাআল্লা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button