slider

গোবিন্দগঞ্জে এক হাজার ৪৮ বোতল ফেন্সিডিলসহ আটক ২

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক হাজার ৪৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদককারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

গ্রেফতাররা হলেন ইমরান আলী (২১) ও রবিউল ইসলাম (১৯)। ইমরান লালমনিরহাটের পাটগ্রাম সাহেব ডাংগার মরহুম আমির উদ্দিনের ছেলে। রবিউল ইবরাহিম খলিলের ছেলে।

জেলা পুলিশ সুপার জানান, উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বকচর এলাকায় একটি পণ্যবাহী পিকআপ তল্লাশি করা হয়। এ সময় পেছনের বডির নিচে কাঠেরগুঁড়ার বস্তার ভেতরে চারটি প্লাস্টিকের বস্তা থেকে এক হাজার ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে পুলিশ ফেন্সিডিল, পিকআপ ও মাদককারবারে জড়িত দু’জনকে আটক করে।

বৃহস্পতিবার রাতে গোবিন্দগঞ্জ থানায় মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। পরে আদালতের মাধ্যমে শুক্রবার বিকেলে জেল হাজতে পাঠানো হয়।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার উদায় সাহা, গোবিন্দগঞ্জ পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম, টিআইটি অ্যাডমিন নুর আলম সিদ্দিক, টিআই চন্দন সাহা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button