slider

গোবিন্দগঞ্জে আনসার সদস্য দিলেন করোনা টিকা।। চার সদস্যের তদন্ত কমিটি গঠন

গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিট-১৯ এর টিকা প্রদান করলেন আনসার সদস্য। গত ৮ ই মে হাসপাতাল পরিদর্শন কালে দেখাযায় কোভিট-১৯ টিকা ক্যাম্পে কোন টিকাদান কর্মি নাই তবে টিকা কার্যক্রম বন্ধ নাই টিকা দিচ্ছেন মহিলা আনসার সদস্য মর্জিনা বেগম। জানাযায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরিন জাহেদ জিতি যোগদানের পর থেকে নানা অনিয়মে মধ্যদিয়ে চলছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলার ১৭টি ইউনিয়নে গ্রুপ (সিজি) প্রশিক্ষণ দুইদিন করার কথা থাকলেও একদিনে প্রশিক্ষন শেষ করে দুইদিনের ভাতা উত্তোলন করা হয়েছে এবং এই প্রশিক্ষণে একশত পঞ্চাশ টাকা নাস্তার ব্যবস্থা থাকলে ত্রিশ টাকার নাস্তা দেওয়া হয়েছে। পুষ্টি প্রোগ্রামে সুবিধাভোগীদের নাম মাত্র উপহার দেওয়া হয়েছে বলে জানাযায়। সরকারী গাড়ী উপজেলার ভিতর ব্যবহারের নির্দেশনা থাকলেও তিনি ঢাকায় নিয়ে ব্যবহার করছেন স্বাস্থ্য কমপ্লেক্সের গ্যারেজে গাড়ী পাওয়া যায়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গীয়ে দেখা যায় বর্হি- বিভাগ বন্ধ এবং জরুরী বিভাগ ঢিলেঢালা ভাবে চলছে। হাসপাতালে গীয়ে দেখাযায় হাসপাতাল ইউএইচও অনুপস্থিত জানাযায়, ঈদের ছুটির পর তিনি এখন পর্যন্তঅফিসে যোগদান করেননি। উক্ত বিষয় গুলো জানতে আফরিন জাহেত জিতি নিকট ফোন করলে তিনি সকালের সময়কে বলেন, আমি ছুটি নিয়েছি টিকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন বর্তমানে আবাসিক হেল্থ অফিসার ডাঃ মনিরা আরেফিন দায়িত্বে আছেন তিনি বিষয়টি দেখবেন তবে এটা হওয়ার কথা না। গাড়ীর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন গাড়ী ঠিক করার জন্য ঢাকায় আনা হয়েছে। দুই দিনের ট্রেনিং একদিন করার বিষয়ে তিনি বলেন আমি সকল প্রশিক্ষণার্থীদের একদিন ট্রেনিংকরায়েছি তবে ভাতা তারা দুইদিরই পেয়েছে। প্রতিটি ট্রেনিং প্রোগ্রাম প্রতিটি ইউনিয়নে হওয়ার কথা থাকলেও তিনি উপজেলায় তার স্বাস্থ্য কমপ্লেক্সে করিয়েছেন এবিষয়ে তিনি কোন সৎউত্তর দিতে পারেননি।
উক্ত বিষয়ে সিভিল সার্জন আক্তারুজ্জামান এর নিকট ফোন করলে তিনি বলেন, আনছার সদস্য টিকা দেওয়া এটা অসম্ভব তবে এ দায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার।প্রশিক্ষণের ভাতার টাকার বিষয়ে বলেন এ বিষয়ে আমার কাছে কোন চিঠি আসেনি তবে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button