গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জের বীরমুক্তিযোদ্ধা আব্দুল জলিলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ ইউনিয়নের জীবনপুর গ্রামের মৃত নঈর উদ্দিনের ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল আজ দুপুর১২টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে… রাজেউন।)তার মৃত্যুতে আজ বিকাল ৫ঘটিকায় গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজির হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম রাষ্ট্রীয় ভাবে গার্ড অব অনার প্রদান করেন। মরহুম আব্দুল জলিল মৃত্যুকালে স্ত্রী,৪ মেয়ে ও ১জন পুত্র সন্তান রেখে যান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি মবেদনা জানিয়েছেন, মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী,উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা মুক্তিযোদ্ধা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন,পৌর মেয়র আতাউর রহমান সরকার,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম আজাদ,উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বীরমুক্তযোদ্ধা বৃন্দ। বীরমুক্তিযোদ্ধা মরহুম আব্দুল জলিল যেন জান্নাতবাসী হন এ জন্য সকলের কাছে তার পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন, তার জামাই উপজেলা বাস্তহারালীগের সভাপতি সোহরাব হোসেন।এর পরে মরহুম আব্দুল জলিলের নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।




