গোবিন্দগঞ্জের বিল থেকে নিখোঁজ অটো চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নে সিংড়ার বিল থেকে ৬ দিন ধরে নিখোঁজ হওয়া অটো চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মরদেহটি উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ফুল মিয়ার ছেলে নিহত কনক মিয়া(১৯) এর বলে সনাক্ত করে তার পরিবার। গোবিন্দগঞ্জ থানার জিডি সূত্রে জানা যায়,
উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ফুল মিয়ার ছেলে কনক মিয়া (১৯)গত রবিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় নিজের অটোবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। সেই থেকে সে নিখোঁজ ছিল, তার পর থেকে অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। আজ শনিবার দুপুরে সিংড়ার বিলে স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিনের নেতৃত্বে বৈরাগীর হাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মিলন চ্যাটার্জী, থানার সেকেন্ড অফিসার এস,আই সঞ্জয় সাহাসহ সঙ্গীয় পুলিশ ফোর্স লাশ উদ্ধার করে। ও পরে নিখোঁজ অটো চালকের পরিবার এসে তার লাশ সনাক্ত করে। স্থানীয়রা ধারনা করছে, দুবৃত্তরা যাত্রী বেশে কনকের অটোয় যাত্রী হয়ে ঢাড়া নিয়ে তার অটো ছিনিয়ে নিয়ে হাত পা বেঁধে শ্বাসরুদ্ধ করে হত্যা করে তার মরদেহ বিলের পানিতে ফেলে দেয়।




