Uncategorized
গোবিন্দগঞ্জের চাঁপড়ীগঞ্জ বাজারে দোকানে ট্রাক : আহত ২

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের চাঁপড়ীগঞ্জ বাজারে ঢাকাগামী একটি মালবাহী মিনি ট্রাক ওভার ট্রেকিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা দোকান ঘরে ঢুকে পড়ে।
আজ সকাল সড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রাকের ড্রাইভার ও হেলপার আহত হয় ও দোকান ঘর ক্ষতিগ্রস্থ হয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এলাকাবাসীর সহয়তায় আহত ড্রাইভার ও হেলপারকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।




