অপরাধশিরোনাম

গোপনে নারীদেহের ভিডিও করে ছাড়তেন পর্নোগ্রাফিক ওয়েবসাইটে

গোপনে নারীদেহের বিভিন্ন অংশের ভিডিও ধারণ করে ছাড়া হতো পর্নোগ্রাফিক ওয়েবসাইটগুলোতে। এর মাধ্যমে আসত লাখ লাখ ভিউ। এমন কুকীর্তির হোতাকে স্পেনের রাজধানী মাদ্রিদ থেকে আটক করেছে পুলিশ। গোপনে এখন পর্যন্ত ৫৫০ জনের বেশি নারীর দেহের বিভিন্ন অংশের ভিডিও ধারণ করেছেন ওই ব্যক্তি। এরপরই তাঁর পেছনে অভিযান চালায় পুলিশ। শেষ পর্যন্ত গোপনে এক নারীর ভিডিও ধারণ করতে গিয়েই হাতেনাতে ধরা পড়েন ওই ব্যক্তি। গতকাল বুধবার সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।
মাদ্রিদ পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ৫৩ বছর বয়সী ওই ব্যক্তি একজন কলম্বিয়ান নাগরিক। তিনি লুকিয়ে মোবাইল ফোনের মাধ্যমে নারীদের শরীরের ভিডিও ধারণ করতেন। পরে তা বিভিন্ন পর্নোগ্রাফিক ওয়েবসাইটে ছাড়তেন। ওই ব্যক্তি এখন পর্যন্ত ২৮৩টির মতো ভিডিও পর্নোগ্রাফিক ওয়েবসাইটগুলোতে ছেড়েছেন বলে জানিয়েছে পুলিশ। এর মাধ্যমে লাখ লাখবার দেখা হয়েছে ওই ভিডিওগুলো।
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী নারীদের মধ্যে অধিকাংশই নাবালিকা। পুলিশ আরো জানিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন সুপারমার্কেটে এই কাজগুলো করতেন তিনি। এ ছাড়া স্পষ্টভাবে ভিডিও ধারণ করার কৌশল হিসেবে নারীদের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা চালাতেন তিনি।
এসব খবর পেয়েই তাঁর ওপর নজর রাখতে শুরু করে পুলিশ। একপর্যায়ে এক নারীর ভিডিও ধারণ করতে গিয়েই ধরা পড়েন ওই ব্যক্তি।
এরপর ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ল্যাপটপ ও হার্ডড্রাইভ উদ্ধার করা হয়। সেখানে শতাধিক ভিডিও জব্দ করা হয়। ওই ব্যক্তির নিজস্ব একটি ওয়েবসাইটে তিন হাজার ৫১৯ সাবস্ক্রাইবার রয়েছে।
গত গ্রীষ্মের পর থেকে প্রতিদিনই এ কাজ করে আসছিলেন ওই ব্যক্তি। এর আগে তিনি অনলাইনে বিভিন্ন কনটেন্ট শেয়ার করতেন। অভিযুক্ত ওই ব্যক্তিকে পুলিশি রিমান্ডে নেওয়া হয়েছে বলেও বিবিসির খবরে বলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button