অপরাধশিরোনাম

গুলশান হামলা:নিহতদের তিনজনের পরিচয় পাওয়া গেছে

গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসীদের হামলায় নিহত ২০ জনের মধ্যে এখন পর্যন্ত তিনজনের পরিচয় জানা সম্ভব হয়েছে। তাদের মধ্যে দুজন বাংলাদেশী।
শনিবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের একজন অতিরিক্ত উপকমিশনার নিহত তিনজনের নাম-পরিচয় নিশ্চিত করেন। তারা হলেন- ভারতের নাগরিক আরিসা জৈন, তার বান্ধবী বাংলাদেশী অনিন্দিতা কবির এবং তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক উপদেষ্টা ইশরাত আকন্দ।
তবে এর আগে দুপুরে আইএসপিআরের সংবাদ সম্মেলনে শুধু ২০ জন বিদেশীর মৃত্যুর তথ্য জানানো হয়।

অনিন্দিতা কবির
অনিন্দিতা কবির

এর আগে ঢাকা মহানগর পুলিশের এডিসি মশিউর রহমান জানান, বিকেল সাড়ে ৪টার পর ১৩টি অ্যাম্বুলেন্সে করে ২৬টি লাশ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়।
আজ শুক্রবার দুর্বৃত্তদের গুলি ও জিম্মির ঘটনায় দুজন পুলিশ কর্মকর্তা নিহত হন। শনিবার ঢাকা সেনানিবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী জানান, হলি আর্টিজান থেকে ২০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের সবাইকে গতকাল শুক্রবার রাতেই ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়।
নাঈম আশফাক চৌধুরী আরো জানান, অভিযানে সাত সন্ত্রাসীর মধ্যে ছয়জন নিহত হয়।
এ ঘটনায় সবমিলে নিহতের সংখ্যা ২৮ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button