
আগামী ১০ আগস্ট থেকে গুলশানের অভ্যন্তরে চলাচলের জন্য ৩০টি এসি বাস নামানো হবে। যেখানে ভাড়া হবে রিকশার চেয়েও কম, মাত্র ১৫ টাকা।
শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান।
‘আবাসিক এলাকার ভূমি ও ভবন ব্যবহার: বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ রূপরেখা’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (আইইবি) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)।




