slider

গুরুদাসপুরে বাসের ধাক্কায় নারী নিহত

নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় নাজমা বেগম (৫১) নামে এক নারী নিহত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হাজিরহাট এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত নাজমা একই উপজেলার বামনকোলা গ্রামের সাইদুল খাঁর স্ত্রী।

বনপাড়া হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের হাজির হাট এলাকায় সড়ক পার হচ্ছিলেন নাজমা বেগম। এসময় রাজশাহী থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাজমা বেগম মারা যায়।

ওসি হাবিবুর রহমান আরো জানান, বাসের চালক ও সহকারি পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। নিহতের মরদেহ স্বজনদের কাছেন হস্তান্তর করা হয়েছে। বাস জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়েল করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button