slider

গুরুদাসপুরে আশ্রয়ণ প্রকল্পের ৩৬ নারী পেলো সেলাই মেশিন

নাটোর প্রতিনিধি : আশ্রয়ণ প্রকল্পের আওতাধীন নাটোরের গুরুদাসপুরের কালাকান্দর এলাকার উপকারভোগী ৩৬ পরিবার পেল ১টি করে সেলাই মেশিন। ২১মে শনিবার উপজেলা ভূমি কার্যালয় চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন ওই সেলাই মেশিন উপকারভোগীদের হাতে তুলে দেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু রাসেল, উপজেলা প্রকৌশলী মোঃ মিলন মিয়াসহ আরো অনেকে।
ইউএনও তমাল জানান, কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে উপকারভোগীদের সেলাই মেশিন সহ বিভিন্ন রকম সহায়তা প্রদান করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার ২৯৪ উপকারভোগী পরিবারকে এই সেলাই মেশিন সহায়তা দেওয়া হবে বলে জানা গেছে।
২শতক জমির ওপর প্রধানমন্ত্রীর ঘর পাওয়া প্রতিবন্ধী আব্দুল জব্বারের স্ত্রী খাদিজা বেগম ও শহীদুল সরদারের স্ত্রী উজালা বলেন, তাদের স্বামী ঠিকমতো কাজকর্ম করতে পারেন না। দর্জির কাজ শিখেছেন। সেলাই মেশিন দিয়ে তারা তাদের আয় বাড়াবেন। স্বচ্ছলতার স্বপ্ন দেখছেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button