Uncategorized

গুরুদাসপুরে অভিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

নাটোর প্রতিনিধি : শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা, অভিবাসে আনবো মর্যাদা ও নৈতিকতা এই স্লোগানে নাটোরের গুরুদাসপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২১ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মো.তমাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো.আলাল শেখ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.আবু রাসেল, রোজী মোজাম্মেল মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগীয় প্রধান প্রভাষক মো. মাজেম আলী, গুরুদাসপুর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জাহাঙ্গীর আলম মিঠু, উপজেলা সহকারী প্রকৌশলী নজরুল ইসলামসহ আরো অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button