Uncategorized
গুমানীগঞ্জ ইউনিয়নে একরাতে ৫টি গরু চুরি।। দুঃচিন্তায় গৃহস্থরা

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের শ্রীপুর গ্রামে এক রাতে ৫টি গরু চুরি হওয়ায় দুঃচিন্তায় পড়েছে গৃহস্থরা। এলাকাবাসী সূত্রে জানা যায়, গেল সোমবার দিবাগত রাত আনুমানিক দেড়টা/দুইটার দিকে গোবিন্দগঞ্জে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়রের শ্রীপুর গ্রামে, দুবৃর্ত্ত চোরেরা শাহালমের ৪টি গরু ও জিল্লুর এর ১টি গরু চুরি করে নিয়ে যায়। সকালে ওই দুই গৃহস্থ গোয়ালে গরু না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেও গরুগুলি পায়নি । চুরি হওয়া গরুগুলির আনুমানিক মুল্য ৩লক্ষাধিক টাকা। এক রাতে ওই গৃহস্তদের মুল্যবান সম্বল ৫টি গরু চুরি হওয়ায় দুঃচিন্তায় পড়েছে গৃহস্থরা। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন বলেন, গরু চুরির ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।




