বিনোদন

গায়ে সুতোহীন অমলা, প্রশংসায় পঞ্চমুখ করণ

 অবশেষে অবমুক্ত হলো বহুল প্রতীক্ষিত তামিল সিনেমা ‘আদাই’-এর টিজার। মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে অন্তর্জাল দুনিয়ায় আলোড়ন ফেলে দিয়েছে এই টিজার। এবার ট্রেইলার দেখার অপেক্ষা সিনেপ্রেমীদের।

এক মিনিট ৪৩ সেকেন্ডের টিজারটি অতীব সাহসী। আর সেখানে আলাদা করে নজর কেড়েছে অভিনেত্রী অমলা পাল অভিনীত ‘কামিনী’ চরিত্রটি। তাঁর সাহসী ভূমিকার প্রশংসা করেছেন বলিউডের বিশিষ্ট নির্মাতা-প্রযোজক ও টিভি ব্যক্তিত্ব করণ জোহর। প্রশংসা করেছেন পরিচালক রামগোপাল ভার্মাও।

টিজারের শুরুতেই দেখা যাচ্ছে, কামিনীর মা পুলিশের কাছে মেয়ে নিখোঁজ হওয়ার অভিযোগ জানাতে যায়। বোঝা যায়, শেষবার যখন তিনি মেয়েকে ফোন করেছিলেন, তখন কামিনী মদ্যপ অবস্থায়। পরবর্তী দৃশ্যেই অমলা অনাবৃত অবস্থায়। জ্ঞান হারানোর পর হুঁশ ফিরেছে তার।

দেখুন ভিডিওটি :

নিজের টুইটার হ্যান্ডেলে টিজারটি শেয়ার দিয়ে পরিচালক করণ জোহর লিখেছেন, “স্বাধীনতার আসল মানে তুমি সেটাই করো, তোমার সঙ্গে যা করা হয়। আসছে তামিল ছবি ‘আদাই’, যা সামাজিক স্থিতাবস্থাকে পরিবর্তন করবে। অভিনয়ে সাহসী ও সুন্দরী অমলা।”

এক সাক্ষাৎকারে সিনেমাটি প্রসঙ্গে অমলা বলেছিলেন, “সাধারণ কোনো ছবি নয় ‘আদাই’। এর মাধ্যমে একজন অভিনেতা অভিনয়ের গভীরে গিয়ে মানুষের আবেগকে প্রকাশ করতে পারে।” এর আগে ছবিটির প্রথম পোস্টারও নেটিজেনদের মধ্যে সাড়া ফেলেছিল। পোস্টারে দেখা গিয়েছিল টয়লেট পেপার জড়ানো ক্রন্দনরত অমলাকে।

‘আদাই’ পরিচালনা করছেন রত্নকুমার। প্রযোজনা করেছেন বিজি সুব্রামানিয়ান। গানে সুর দিয়েছেন প্রদীপ কুমার। সূত্র : জি নিউজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button