গালা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আসিফ, যুগ্ম আহ্বায়ক রাজিব

হরিরামপুর মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরের গালা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটিতে মো. আসিফ বিশ্বাস আহ্বায়ক এবং রাজিব হোসেনকে যুগ্ম আহ্বায়ক করে ২৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে উপজেলা ছাত্রলীগ। বুধবার রাতে তিন মাস মেয়াদি এ কমিটি অনুমোদন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ লুতফর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল হাসান ফিরোজ। কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে হাসিবুল ইসলাম হাসিব ও গালিভ আকন্দ পিয়ালও রয়েছেন।
জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাদ কোরাইশি ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম বলেন, হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে সকল কমিটি সম্মেলনের মাধ্যমে দেয়ার নির্দেশনা অনেক আগেই দেয়া হয়েছিল। গতকাল রাতে গালা, চালা ও বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি হয়েছে। কমিটির মাধ্যেমে ইউনিয়ন ছাত্রলীগে গতিশীলতা বৃদ্ধি পাবে বলে আশা করছি।
হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি লুতফর রহমান বলেন, গতকাল রাতে বয়ড়া, গালা ও চালা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। আশা করি ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ায় ভূমিকা রাখবে।
সাধারণ সম্পাদক কামরুল হাসান ফিরোজ বলেন, আমি আর আমার সভাপতি দায়িত্ব নেয়ার পর থেকেই আমাদের ইচ্ছে ছিল ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করে সংগঠনে গতিশীলতা আরো বৃদ্ধি করা। অবশেষে গতকাল রাতে তিনটি ইউনিয়নের কমিটি গঠনের মাধ্যমে আমরা ১৩ টি ইউনিয়নের ছাত্রলীগের কমিটি গঠন করেছি।




