গান ও স্টেজ শো নিয়ে ব্যস্ত লুইপা

চলছে স্টেজ শো’র মৌসুম। আর এই মৌসুমেই কন্ঠশিল্পীরা সবচেয়ে বেশি ব্যস্ত থাকেন। দেশ বিদেশে নানান স্থানে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করেন। অনুরূপভাবে কন্ঠশিল্পী লুইপাও স্টজ শো নিয়ে বেশ ব্যস্ত আছেন। সিলেটে স্টেজ শো শেষে ঢাকায় ফিরেই রাজধানীর ধানমন্ডিতে একটি শো’তে অংশ নিয়েছেন।
আবার ময়মনসিংহে একটি স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করবেন তিনি। অন্যদিকে আগামী ৯ ডিসেম্বর কোরিয়া যাবেন তিনি। সেখানে ১১ ডিসেম্বর একটি স্টেজ শোতে গাইবেন তিনি। দেশে ফিরে বিজয় দিবসের দিনের বেলায় উত্তরা ক্লাবে সঙ্গীত পরিবেশন করবেন তিনি। রাতে নরসিংদীতে একটি স্টেজ শোতে গাইবার কথা রয়েছে তার। এরমধ্যে বিজয়ের মাসে দেশের আরো বেশ কয়েকটি স্থানে স্টেজ শোতে অংশগ্রহণ করার কথা রয়েছে লুইপার। সেসব সিডিউল নিয়েও আলাপ আলোচনা চলছে।
এদিকে এস আই টুটুলের সঙর সঙ্গীতে চলতি সপ্তাহেই নতুন একটি গানে কন্ঠ দিবেন লুইপা। পাশাপাশি ইমরানের সুর সঙ্গীতেও একটি গানে কন্ঠ দেবার কথা রয়েছে তার। তবে এরইমধ্যে অতমুলান মুনের সুর সঙ্গীতে নতুন দুটি গানে কন্ঠ দিয়েছেন তিনি।
লুইপা বলেন, ‘সবার দোয়ায় এবং আল্লাহর রহমতে স্টেজ শো নিয়ে বেশ ব্যস্ত সময় যাচ্ছে আমার। প্রতিটি স্টেজ শোতে বেশ ভালোভাবে নিজের গায়কীকে তুলে ধরার চেষ্টা করছি। পাশাপাশি নিজের নতুন নতুন গানেও সময় দিচ্ছি। আশা করছি নতুন বছরের শুরুতে বেশ ভালো ভালো কয়েকটি নতুন গানব মিউজিক ভিডিও আকারে শ্রোতা দর্শককে উপহার দিতে পারবো। ’
লুইপার একটিমাত্র একক এ্যালবাম ‘ছায়াবাজি’ বাজারে পাওয়া যাচ্ছে।




