sliderস্থানিয়

গাজীপুরে সম্পাদকসহ ৫ সাংবাদিকের বিরুদ্ধে মানহানি মামলার প্রতিবাদে মানববন্ধন

টঙ্গী প্রতিনিধি: গাজীপুর মেট্রোপলিটন জুডিশিয়াল আদালতে ৩ সম্পাদক ও ২ সাংবাদিকের নামে ষড়যন্ত্রমূলক মানহানি মামলার বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিক সমাজ।

গতকাল রবিবার সকাল ১১ টায় গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের আয়োজনে ও জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের ব্যানারে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইব্রাহীম খন্দকারের সভাপতিত্বে এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহীম খলিলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মামুন, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ধর্ম বিষয়ক সম্পাদক পারভেজ মিয়া, নির্বাহী সদস্য আল আমীন, পূবাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সিরাজী, আমার জনতা অনলাইন পত্রিকার প্রকাশক ও সম্পাদক ছানাউল্লাহ নূরী, গাছা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আরিফ, বাসন থানা প্রেসক্লাবের সভাপতি সাজ্জাকুল ইসলাম রাজ্জাক, কোনাবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন প্রমুখ। 

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, পারিবারিক জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে ভুক্তভোগী পরিবারের সাক্ষাৎকারসহ কৃষকলীগ নেতা ও বাদশা মিয়া স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি মাজহারুল ইসলাম রুবেলের বিরুদ্ধে বিভিন্ন পত্রপত্রিকায় একাধিকবার সংবাদ প্রকাশ করায় ওই কৃষকলীগ নেতা মাজহারুল ইসলাম রুবেল বাদী হয়ে ষড়যন্ত্র মূলক ভাবে গাজীপুর মেট্রোপলিটন জুডিশিয়াল আদালতে সিএনএন বাংলা টিভির এমডি শাহীন আল মামুন, দৈনিক আমার প্রানের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার, গাছা সাংবাদিক ক্লাবের সভাপতি, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সদস্য, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক সামছুদ্দিন জুয়েল, সাপ্তাহিক জাগ্রত জনতা সম্পাদক গোলাম কিবরিয়া, বার্তা সম্পাদক নুরুজ্জামান শেখের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেন। যাহা স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হামলার সামিল। আমরা বাংলাদেশের সাংবাদিক সমাজ এই ধরনের হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

তারা আরও বলেন, সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অত্র মামলা থেকে সাংবাদিকদের অব্যাহতি দেওয়ার আহবান জানান। আর যদি নিরপেক্ষ তদন্ত না করে  সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে আনীত ষড়যন্ত্র মূলক মামলাটি প্রত্যাহার করা না হয়, তাহলে আগামীতে দেশজুড়ে আরও জোড়ালো আন্দোলন করবে বলে জানায় সাংবাদিকরা। প্রয়োজন হলে এই আওয়ামী দোসর মাজহারুল ইসলাম রুবেলের বিরুদ্ধে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে স্মারক লিপি প্রদান করবেন বলে জানায় সাংবাদিক নেতৃবৃন্দরা। এসময় অন্যান্য সংবাদকর্মীরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button