গাজীপুরের ভিয়েলা টেক্স কারখানায় অগ্নিকান্ড

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী এলাকার ভিয়েলা টেক্স লিমিটেডে ভয়াবহ আগুন প্রায় ৮ ঘন্টা পর নিয়ন্ত্রনে এসেছে। শুক্রবার দুপুর পৌণে ২টায় আগুনের সূত্রপাত হয়।
গাজীপুর ফায়ার সার্ভিস-৩ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) আব্দুল আলীম জানান, দুপুর পৌণে ২টায় আগুনের সূত্রপাত হয়। এখন চলছে ডাম্পিং এর কাজ। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত না করে বলাযাচ্ছে না।
তিনি আরো জানান, ওই কারখানার তুলার গুদামে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসের গাজীপুর থেকে দুইটি, কালীগঞ্জ থেকে দুইটি, ময়মনসিংহের ভালুকা, ত্রিশাল ও শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসসহ মোট ৭টি ইউনিট প্রায় ৮ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে স্বক্ষম হয়।
ভিয়েলা টেক্স কারখানা-১ এর প্রশাসনিক ব্যবস্থাপক (এডিমন ম্যানেজার) কামরুল হাসান জানান, দুপুরের দিকে গুদাম ঘরের উপর দিয়ে ধোঁয়া বের হতে দেখে আগুন লাগার খবর জানতে পারি। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি জানাতে পারেননি। নয়া দিগন্ত




