Uncategorized
গাইবান্ধা সদর থানা পুলিশের অভিযানে প্রতারক সাইফুল গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সদর থানা পুলিশ সাইফুল ইসলাম(৩৮) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে ।
এজাহার সুত্রে জানা যায় – আসামি সাইফুল ইসলাম(৩৮) পিতা-মৃত রিয়াজুল ইসলাম মন্ডল পালক পিতা সাদেক আলী হরিরামপুর গোবিন্দগঞ্জ থানার একজন প্রতারক। সে আর্মিতে চাকরি দেওয়ার কথা বলে মোর্শেদুর রহমান মৃধার নিকট ১০ লক্ষ টাকা হাতিয়ে নেয় । এরপর থেকে সে পলাতক থাকায় মশিউর রহমান মৃধা এর ভাতিজার চাকরি না হওয়ায় সাইফুলকে খুঁজতে থাকে। আসামি পলাতক হওয়ায় পরবর্তীতে গাইবান্ধা সদর থানায় মৃধা বাদী হয়ে ১৬/৮/২০২০ মামলা দায়ের করেন। মামলা নং ৪৫।
প্রতারক সাইফুল ইসলামকে ১৮ ই আগস্ট রাতে রংপুর জেলার রংপুর – পীরগঞ্জ এলাকা থেকে গাইবান্ধা সদর থানা পুলিশ গ্রেপ্তার করেন । আসামির নিকট অনেকেই টাকা পায় বলে অভিযোগ সুত্রে জানা যায়।




