Uncategorized

গাইবান্ধায় বজ্রপাতে গরুসহ এক কৃষকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় গরু আনতে গিয়ে বজ্রপাতে বুলবুল মন্ডুল(৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে।
জানা গেছে,রবিবার (৫জুলাই) কৃষক বুলবুল তার বাড়ীর পাশে মাঠ থেকে গরু আনতে গেলে হঠাৎ আসমান থেকে ছুটে আসা বজ্রপাতের আঘাতে তার মৃত্যু হয়। এসময় বুলবুলের একটি এবং তার প্রতিবেশী আইয়ুব আলীর একটি গরু মারা যায়।
বজ্রপাতের আঘাতে নিহত বুলবুল মন্ডল উপজেলার পদুমশহর ইউনিয়নের আব্দুস ছাত্তার মন্ডলের ছেলে। এ বিষয়ে পদুমশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান স্বপন জানিয়েছেন ঘটনাটি সম্পর্কে আমিও শুনেছি এবং তিনি শোক প্রকাশ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button