খেলা

গলায় সাপ ঝুলিয়েও মুখে হাসি!

পরিবারের সাথে এখন অস্ট্রেলিয়ায় সময় কাটাচ্ছেন শিখর ধাওয়ান। আর সোশ্যাল মিডিয়ায় মাঝেমাঝেই ছবি পোস্ট করে ভক্তদের নিজের গতিবিধির বিষয়ে জানান দিচ্ছেন তিনি।
কখনও ছেলের সাথে স্কুলে গিয়ে সাক্ষাৎ করা, কখনওবা পরিবারের সাথে ক্রিকেট খেলা, এমনই বেশ কিছু ভিডিওতে তাকে দেখা যায়।
রোববার পরিবারের সাথে অস্ট্রেলিয়ার মুনলিট সেঞ্চুরিতে ছিলেন ধাওয়ান। সে সময়েরই বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন তার স্ত্রী আয়েশা।

এইসব ছবিতে দেখা যায়, তাদের দুই সন্তান গলায় সাপ জড়িয়ে রয়েছে, তাও আবার হাসিমুখে!
শিখর ধাওয়ানের ছেলে জোরাবর গলায় সাপ ঝুলছে, এই ছবি ইনস্ট্রাগ্রাম থেকে ভাইরাল হতে বেশি সময় নেয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button