
ভারতে যখন গরুর গোশত নিয়ে ভয়াবহ সব ঘটনা যখন চলছে, এমনকি গোশত বহন করার জন্য হত্যা পর্যন্ত হচ্ছে, তার মধ্যেই প্রকাশ্যে এলো এক গুরুত্বপূর্ণ তথ্য। জানা গেছে, গরুর গোশত রফতানিতে বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ভারত। আগামী এক দশকেও ভারত এই অবস্থানেই থাকবে। সমীক্ষা করে এমন তথ্যই প্রকাশ করেছে ‘ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন’ ও ‘অর্গানাইজেশন ফর ইকনমিক কো-অপারেশন।’
অবশ্য গরুর গোশত বলতে গরু এবং মহিষের গোশত বোঝানো হয়েছে ওই প্রতিবেদনে। রেড মিট বলতে ওই দুই ধরনের গোশত বোঝানো হয।
চলতি সপ্তাহে এই রিপোর্ট প্রকাশ পেয়েছে। রিপোর্টের পরিসংখ্যান বলছে ভারত গত এক বছরে ১৫ লক্ষ ৬০ হাজার টন গরুর গোশত বিদেশে রফতানি করেছে। অনুমান করা হচ্ছে ২০১৬ পর্যন্ত ভারত এই অবস্থান থাকবে। ওই বছরে ১৯ লাখ ৩০ হাজার টন গরুর গোশত রফতানি করা হবে বলেও সার্ভেতে উঠে এসেছে। বিশ্ব জুড়ে হওয়া মোট গরুর গোশত রফতানির ১৬ শতাংশ ভারত থেকে হয় বলেও জানা গিয়েছে।
২০১৬-তে বিশ্বে মোট রফতানি হওয়া গরুর গোশত পরিমাণ ১০.৯৫ মিলিয়ন টন। গরুর গোশত রফতানিতে বিশ্বে প্রথম স্থানে রয়েছে ব্রাজিল আর দ্বিতীয় অস্ট্রেলিয়া।
কিছুদিন আগেই ভারতের কেন্দ্রীয় সরকারের পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক নোটিশ দিয়ে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। এই নিয়মের আওতায় শুধু গরু নয়, ষাঁড়, উট সবকিছুকেই ফেলা হয়েছে। Prevention of Cruelty to Animals (PCA) of 1960 ধারা অনুযায়ী, এই নোটিশ দেয়া হয়েছে। কেবলমাত্র চাষের কাজেই গরু ব্যবহার করা যাবে বলে এই নির্দেশিকা দেয়া হয়েছে।
কিছুদিন আগেই গুজরাতে এই নিয়ম চালু করা হয়েছে যে, গোহত্যা এবং গরুর গোশত কেনাবেচার সঙ্গে যুক্ত থাকলেই মিলবে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি৷ বিজেপি সরকার শুক্রবার এই গরু পাচারকারীদের জন্য এই কঠিন আইন পাস করে৷ ন্যুনতম ১০ বছরের যাবজ্জীবন কারাদণ্ডের সুপারিশ জারি করা হয়েছে৷ ২০১১সালে বিজেপি সরকার গরু রক্ষার জন্য একটি আইন প্রণয়ন করে৷ সুপ্রিম কোর্টে তারপরই এই বিষয়টি নিয়ে আলোকপাত করা হয়েছিল৷ সেখানেই গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি জানিয়েছিলেন, ২০১১ সালে প্রণোদিত আইনটিকে আরও কঠোর করতে হবে৷
নরেন্দ্র মোদি ২০১১ সালে গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন এই বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছিলেন৷ এই ঘটনায় কেউ আটক হলেই তাকে ১৯৫৪এর গুজরাতের প্রাণী সংরক্ষণ আইনের আওতায় শাস্তি দেয়া হবে৷ গো-হত্যার সঙ্গে জড়িত সমস্ত অপরাধই গুজরাতে প্রাণী সংরক্ষণের আওতায় পড়বে৷



