গণহত্যা দিবসের বিশ্ব স্বীকৃতি চাই
মো. নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি :মুক্তিযুদ্ধের “অসাম্প্রদায়িক চেতনার মশাল ধরি, সাম্প্রদায়িক তা ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ি,বহুত্ববাদী সমাজ গড়ি” আজ ঐতিহাসিক ২৫ মার্চের ভয়ালো কালো রাত। গণহত্যার শিকার বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটি মানিকগঞ্জ জেলা কমিটির আয়োজনে আাজ মানিকগঞ্জ প্রেস ক্লাব চত্বরে সন্ধা ৭.০০ ঘটিকা থেকে রাত ৮.০০ ঘটিকা পর্যন্ত মশাল মিছিল ও প্রতিবাদী সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সংগঠনের জেলা সভাপতি এ্যাড.দিপক কুমার ঘোষ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সাখাওত হোসেন খান এর সঞ্চালনায় সংহতি বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড.গোলাম মহিউদ্দিন, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো.রমজান আলী ,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মমিন উদ্দিন খান,জেলা আওয়ামিলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড.বদরুল ইসলাম বাবুল,জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক কমরেড ইকবাল হোসেন, সিপিবি মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড মুজিবুর রহমান মাস্টার, মহিলা সংস্থার চেয়ারম্যান শ্রীমতী লক্ষী চ্যাটারজী, প্রফেসর উর্মিমালার রায়, উদীচী শিল্পী গোষ্ঠী জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন, ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রায়, প্রগতি লেখক সংঘ মানিকগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন হলেও পাকিস্তান আমাদের কোন শুভেচ্ছা দেয়নি,গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাইনি।এটি মানব ইতিহাসের জন্য খুবই দুঃখজনক ঘটনা। আমরা অবিলম্বে পাকিস্তানকে তার অপরাধের জন্য আনুষ্ঠানিক ক্ষমার আহবান করছি, জাতীয় গণহত্যা দিবসের বিশ্ব স্বীকৃতি চাই। মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় ১৯৭২ সালের সংবিধানের আলোকে দেশ পরিচালনার আহবান করছি।




