পতাকা ডেস্ক: আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, সরকারের শাসনটা কেমন হবে তা শুরুটাই দেখে অনেকটাই বুঝা যাচ্ছে। সকালের শুরুটা দেখে বুঝা যায় দিনটা কেমন যাবে! তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সরকারের নেওয়া একাধিক সিদ্ধান্ত জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।
আজ বিজয়নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভায় যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন ও শাহাদাতুল্লাহ টুটুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ভাই চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত ডাক্তার আব্দুল ওহাব মিনার, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্মসাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া ও এবিএম খালিদ হাসান।
গণভোট সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্তকে উল্লেখ করে তিনি বলেন, এটি শুধু একটি গনবিরোধী সিদ্ধান্তই নয়, বরং জনগণের মতামত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পথকে সংকুচিত করার প্রচেষ্টা। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের সরাসরি মতামত দেওয়ার সুযোগ সংকুচিত করা গভীর উদ্বেগের বিষয়।
মঞ্জু আরও বলেন, বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপে জনমতের প্রতি অবজ্ঞা এবং একতরফা সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এটি অব্যাহত থাকলে দেশের গণতান্ত্রিক কাঠামো দুর্বল হওয়াসহ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্ক্ষা বাধাগ্রস্ত হবে এবং রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পাবে।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের মেন্ডেট অনুযায়ী কাজ করুন অন্যাথায় জনরোষে কবলে আপনাদের পরতে হবে।
এবি পার্টি দেশের জনগণের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সর্বদা সোচ্চার থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহবায়ক সেলিম খান, যুগ্ম আহ্বায়ক ফিরোজ কবির, শ্রমিক বিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান, যুব পার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকন, শ্রমিক পার্টির সদস্য সচিব জামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক কেফায়েত হোসেন তানভীর, সদস্য সচিব তোফাজ্জল হোসেন রমিজ, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব বারকাজ নাসির আহমেদ, উত্তরের সদস্য সচিব সামিউল ইসলাম সবুজ, নারী বিষয়ক সম্পাদক ফারাহ সত্তার নাজ বন্যা, ঢাকা বিভাগীয় সহ সম্পাদক শাহজাহান বেপারী, পেশাজীবী কাউন্সিলের সদস্য সচিব মাহবুব শামীম, মানিকগঞ্জ জেলা সমন্বয়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম জনি ও গাজীপুর মহানগর সদস্য সচিব মাসুদ জমাদ্দার রানাব,নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব টিপু সুলতান প্রমুখ।



