Uncategorized

গঙ্গাচড়ায় জোড়া খুনের মামলার এক আসামীকে গ্রেফতারের পর মৃত্যু

রংপুর প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়া থানা পুলিশ জোড়া খুনের মামলার এক আসামীকে গ্রেফতারের পর অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। জেলা পুলিশের কর্মকর্তারা বলছেন- গ্রেফতারকৃত আসামী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এছাড়া আগে থেকেই ওই আসামী নানা রোগে ভুগছিলেন।
গংগাচড়া মডেল থানার উপ-পরিদর্শক কিবরিয়া জানান- বাাঁশ কাটা নিয়ে বিরোধকে কেন্দ্র করে ২০০৩ সালে আসামী এজাহারুল তার আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করে। এঘটনায় এজাহারুলের বড় ভাই জালানুর বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি রায়ের অপেক্ষায় থাকায় গত ২০ সেপ্টেম্বর এজাহারুলের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
মঙ্গলবার রাতে আদালতের গ্রেফতারী পরোয়ানা নিয়ে এজাহারুলকে গ্রেফতারের জন্য তার নোহালী ইউনিয়নের পূর্ব কচুয়া গ্রামের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এরপর তাকে গ্রেফতার করে নিয়ে আসার সময় তার বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট শুরু হলে পুলিশ তাকে চিকিৎসার জন্য গঙ্গাচড়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত এজাহারুলের শ্বশুর মোবারক আলী জানান, তার জামাই আগে থেকে শারিরিক নানা সমস্যায় ভুগছিলেন।
জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বুধবার দুপুরে গঙ্গাচড়া মডেল থানায় উপস্থিত সাংবাদিকদের জানান- এজাহারুল হৃদরোগ থেকে শুরু করে নানা সমস্যায় ভুগছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button