sliderস্থানিয়

গঙ্গাচড়ার মর্নেয়ায় ব্রিজ ভেঙে চরম দুর্ভোগে এলাকাবাসী

রতন রায়হান,রংপুর: রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্নেয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কামদেব শেখপাড়া চর এলাকার ব্রিজটি প্রায় দুই বছর আগে তিস্তা নদীর ভয়াবহ ভাঙনে ধসে পড়ে। সেই থেকে ভোগান্তির শেষ নেই এলাকাবাসীর। ব্রিজটি ধসে যাওয়ার পর থেকে হারাগাছ–তালপট্টি এলাকার হাজারো মানুষের যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের সহযোগিতায় অস্থায়ীভাবে কাঠের একটি সেতু নির্মাণ করা হলেও তা এখন নাজুক অবস্থায় রয়েছে। অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন কোমলমতি শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ, রিকশা ও অটোচালকরা চরম ঝুঁকি নিয়ে এই ভাঙা কাঠের সেতু দিয়ে যাতায়াত করেন। ইতোমধ্যে বেশ কয়েকজন দুর্ঘটনার শিকারও হয়েছেন। ব্যবসায়ীরাও পণ্য পরিবহনে মারাত্মক সমস্যার মুখে পড়েছেন। দরিদ্র এলাকা হওয়ায় অধিকাংশ মানুষ দিনমজুরির কাজ করে জীবিকা নির্বাহ করেন। ব্রিজ ভেঙে যাওয়ায় তাদের জীবনযাত্রা আরও কষ্টকর হয়ে উঠেছে।

এলাকাবাসীর দাবি—”দীর্ঘদিন ধরে আমরা চরম দুর্ভোগে আছি। সরকার যদি দ্রুত এই ব্রিজটি পুনর্নির্মাণ করে, তাহলে হাজারো মানুষের কষ্ট লাঘব হবে।” তারা দ্রুত স্থায়ী ব্রিজ নির্মাণে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button